বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে
উচ্চশিক্ষা, গবেষণা, শিক্ষক-শিক্ষার্থী বিনিময় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনের
সক্ষমতা উন্নয়নে সহযোগিতা বাড়াতে নীতিগতভাবে একমত হয়েছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয়
মঞ্জুরী কমিশন (ইউজিসি) ও পাকিস্তানের হায়ার এডুকেশন কমিশন (এইচইসি)। এ লক্ষ্যে
দুই দেশের উচ্চশিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে প্রাতিষ্ঠানিক যোগাযোগ জোরদারে
শিগগিরই একটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের বিষয়ে সম্মত হয়েছে উভয় পক্ষ।
মঙ্গলবার ইউজিসি কার্যালয়ে কমিশনের
চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত প...