ঢাকার জলসিঁড়ি আবাসন প্রকল্প এলাকায় উদ্বোধন হলো আর্মি
ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট (এআইআইআই)। গতকাল সোমবার এর উদ্বোধন করেন সেনাবাহিনী
প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। একই সঙ্গে তিনি টেলিকনফারেন্সের মাধ্যমে বরিশাল, সাভার,
বগুড়া, সিলেট, চট্টগ্রাম, কুমিল্লা এবং যশোরে প্রতিষ্ঠিত হতে যাওয়া এআইআইআইর ভিত্তিপ্রস্তরও
উন্মোচন করেন।
বাংলাদেশ সেনাবাহিনী প্রতিষ্ঠালগ্ন
থেকেই মানসম্মত শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনার মাধ্যমে দেশের শিক্ষাব্যবস্থার উন্নয়ন এবং
মানবসম্পদ গঠনে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে।...