বাংলাদেশের সার্বভৌম
ঋণমানের পূর্বাভাস নেতিবাচক থেকে স্থিতিশীল করেছে আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা
মুডিস রেটিংস। রাজনৈতিক ও বৈদেশিক খাতের ঝুঁকি কমা, রিজার্ভ বৃদ্ধি এবং রেকর্ড রেমিট্যান্সপ্রবাহের
কারণে বাংলাদেশের অর্থনীতির ঝুঁকি এখন আগের তুলনায় স্থিতিশীল বলে মনে করছে সংস্থাটি।
গতকাল মঙ্গলবার প্রকাশিত
তাদের সর্বশেষ মূল্যায়নে আন্তর্জাতিক এই ঋণমান যাচাইকারী সংস্থাটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি
‘ইস্যুয়ার’ এবং ‘সিনিয়র আনসিকিউরড’ রেটিংকে— বি২ এবং স্বল্পমেয়াদি ইস্যুয়ার রেটিং
নট প্রাইমে অপরিব...