রকেটের মতো থ্রাস্টার, মাঝ আকাশে ডিগবাজি, আবার চাকার ওপর অবতরণ—টেসলার নতুন রোডস্টারের প্রদর্শনীতে যেন বাস্তব হয়ে উঠল উড়ন্ত গাড়ির স্বপ্ন। তবে আকাশে ওঠার এই চমক কতটা বাস্তব আর কতটা প্রদর্শনী, তা নিয়ে প্রশ্নও আছে। দীর্ঘ অপেক্ষার পর গাড়িটির উৎপাদন শুরুর লক্ষ্য ২০২৮ সাল।ইলন মাস্কের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান টেসলা ১৫ অক্টোবর যুক্তরাষ্ট্রের টেক্সাসে এক অনুষ্ঠানে নতুন নকশার স্পোর্টস কারটি উন্মোচন করে। গাড়িটি তৈরি করা হয়েছে মাস্কের রকেট নির্মাতা প্রতিষ্ঠান স্পেসএক্সের সঙ্গে যৌথভাবে। প্রদর্শনীতে দ...