শিল্প মন্ত্রণালয়ের বিভিন্ন করপোরেশন ও সংস্থার নিয়ন্ত্রণাধীন উৎপাদনমুখী ৩৭টি কারখানা ও প্রতিষ্ঠানের মধ্যে ৩০টিই লোকসানে জর্জরিত। নামমাত্র লাভে বাকি সাতটি প্রতিষ্ঠান। মন্ত্রণালয়ের হিসাব বলছে, সর্বশেষ অর্থবছরে প্রতিষ্ঠানগুলোর নিট লোকসানের পরিমাণ ৭৫৩ কোটি, যার বিপরীতে নিট লাভ ছিল ৩৬৪ কোটি টাকা।
আয়ুষ্কাল কমে যাওয়া, গ্যাস সংকট, কাঁচামাল প্রাপ্তির অনিশ্চয়তাসহ বেশ কিছু কারণে ক্ষতির মুখে পড়েছে বাংলাদেশ চিনি ও খাদ্যশিল্প করপোরেশন, বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশন এবং বাংলাদেশ কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ করপো...