ঢাকার
চামেলীবাগের বাসায় মা-বাবাকে খুন
করেছিলেন ঐশী। এক যুগের
বেশি সময় আগের এ
ঘটনা আলোড়ন তুলেছিল দেশ জুড়ে। লিখেছেন
জেমাম আহমেদ
২০১৩
সালের আগস্ট মাসের এক রাত। ঢাকার
চামেলীবাগের ফ্ল্যাটের বন্ধ দরজার ওপারে
জমে উঠেছিল নিস্তব্ধ এক ভয়াল অন্ধকার।
পুলিশের বিশেষ শাখার (এসবি) পরিদর্শক মাহফুজুর রহমান ও তার স্ত্রী
স্বপ্না রহমান সম্ভবত ভাবতেও পারেননি, যে সন্তানকে বুকের
ভেতর নানা স্বপ্ন দিয়ে
আঁকড়ে ধরে বড় করেছিলেন,
সেই সন্তানের হাত ধরেই নেমে
আসবে তাদের জীবনের শেষ রাত।
১৭ আগস্ট শনিবার দুপুরে পল্...