কর্মকর্তা-কর্মচারীদের ৬৬ কৃতী সন্তানকে সম্মাননা দিয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে ২০২৬ সালের এসএসসি ও ও-লেভেল পরীক্ষায় কৃতিত্বপূর্ণ সাফল্যের জন্য তাদের ক্রেস্ট, সনদপত্র ও উপহারসামগ্রী দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্যাংকের চেয়ারম্যান এম এ কাশেম। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. খালিদ মাহমুদ খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারপারসন রেহানা রহমান, নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান আজিজ আল কায়সার, সদস্য বেনজীর আহমেদ...