নাটোরের বাগাতিপাড়া উপজেলায় টানা তিন দিনের ঝড়-বৃষ্টিতে বিভিন্ন মাঠে নুয়ে পড়েছে রোপা আমন ধান। কোথাও ধানগাছ হেলে পড়েছে, আবার কোথাও মাটিতে শুয়ে গেছে পুরো ফসল। এতে ফলন কমে যাওয়ার আশঙ্কায় দুশ্চিন্তায় পড়েছেন কৃষকরা। তবে ক্ষতিগ্রস্ত ধান থেকেও ফলন পাওয়ার আশা দেখাচ্ছে উপজেলা কৃষি বিভাগ।উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বাগাতিপাড়া উপজেলায় মোট আবাদি জমির পরিমাণ ১০ হাজার ৯৩০ হেক্টর। এর মধ্যে চলতি মৌসুমে ৬ হাজার ৩৭৫ হেক্টর জমিতে রোপা আমন ধানের চাষ হয়েছে। উপজেলার সব ইউনিয়ন ও পৌরসভায় এ ধানের আবাদ হয়েছে। এর মধ্...