চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) ছয় উপকমিশনার পদে রদবদল হয়েছে। আজ রবিবার বিকালে সিএমপি কমিশনার হাসান মোহাম্মদ শওকত আলী এ আদেশ জারি করেন।সিএমপির অতিরিক্ত কমিশনার (প্রশাসন ও অর্থ) ওয়াহিদুল হক চৌধুরী নিয়মিত বদলির অংশ হিসেবে এ পদায়ন বলে জানিয়েছেন।সিএমপি কমিশনারের আদেশ অনুযায়ী, নগর পুলিশের অপরাধ বিভাগের উপকমিশনার (উত্তর) মোহাম্মদ হাসান মোস্তফা স্বপন এখন থেকে ওয়েলফেয়ার অ্যান্ড ফোর্স বিভাগের দায়িত্বে থাকবেন। উত্তর জোনের দায়িত্ব দেওয়া হয়েছে সদ্য বদলি হয়ে আসা মোহাম্মদ আরেফীন জুয়েলকে।পশ্চিম জোনের উপ...