বাংলাদেশের জন্য গতকাল সোমবার থেকে মালয়েশিয়ার শ্রমবাজার উন্মুক্ত হয়েছে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সিলেট সার্কিট হাউজে এ কথা জানান তিনি।প্রবাসীকল্যাণ মন্ত্রী বললেন, ‘খুব দ্রুতই মধ্যপ্রাচ্য, জাপান, মরিশাসের শ্রমবাজার নিয়ে সুখবর আসবে।’এর আগে, আমেরিকার ২৫০ বছরপূর্তি উপলক্ষে দেশটির রাষ্ট্রদূত ব্রেন্ট টি ক্রিস্টেনসেনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তিনি। সিলেটের ঐতিহাসিক আলী আমজাদের ঘড়ির সামনে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। এরপর তিনি শ্রমবাজার ও বাংলাদেশের সম্ভা...