১৮৬০-এর দশকের লন্ডন। শহরের রাস্তায় তখন ঘোড়ার গাড়ির দাপট, মানুষের ভিড় আর যানজট। এক জায়গা থেকে অন্য জায়গায় চিঠি পৌঁছাতেও পেরোতে হতো দীর্ঘ পথ। কিন্তু এই সমস্যার সমাধানে এক অভিনব কৌশল বের করলেন কয়েকজন প্রকৌশলী। তারা ভাবলেন, রাস্তার ওপর দিয়ে নয়, চিঠি পাঠানো হবে মাটির নিচ দিয়ে। আর সেই কাজে ব্যবহার করা হবে বাতাসের চাপ!শুনতে কল্পবিজ্ঞানের গল্প মনে হলেও, উনিশ শতকের লন্ডনে এমনই এক ব্যবস্থা চালু হয়েছিল।১৮৫৯ সালে লন্ডনে গড়ে ওঠে নিউম্যাটিক ডেসপ্যাচ কোম্পানি । তাদের পরিকল্পনা ছিল, শহরের এক প্রান্ত থেকে অন্য প...