ঘড়ির কাঁটা নয়, রোদ আর ছায়ার হিসাব কষেই চলে টাঙ্গাইলের একটি পুরো স্কুলের সব কার্যক্রম। লিখেছেন আবু জুবায়ের উজ্জল
গল্পটা ১৮৭০ সালের। তখন টাঙ্গাইল ছিল বিশাল ময়মনসিংহ বিভাগের অংশ। এলাকার সাধারণ মানুষের মধ্যে শিক্ষার আলো ছড়িয়ে দিতে জমিদার শ্রীমতী জাহ্নবী চৌধুরানী প্রতিষ্ঠা করেন সন্তোষ জাহ্নবী উচ্চবিদ্যালয়। মাত্র ৯ বছর বয়সে বিয়ে হয়েছিল জাহ্নবী চৌধুরানীর। কিন্তু নিয়তির নির্মম পরিহাস, ১৩ বছর বয়সেই তিনি স্বামী হারান। জীবনের এই গভীর শোককে শক্তিতে রূপান্তর করে তিনি জমিদারির পুরো দায়িত্...