বাংলাদেশের সঙ্গে উন্নয়ন অংশীদারত্ব আরও জোরদার করতে চায় যুক্তরাষ্ট্রভিত্তিক অলাভজনক সংস্থা উইনরক ইন্টারন্যাশনাল। এ লক্ষ্যে কৃষি, জলবায়ু সহনশীলতা, খাদ্যনিরাপত্তা, নিরাপদ অভিবাসন ও মানবপাচার প্রতিরোধে সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছেন সংস্থাটির বৈশ্বিক প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মাকসোদা মাকসুদি।আজ সোমবার ও গতকাল দুই দিনের ঢাকা সফরে সরকারের জ্যেষ্ঠ নেতৃত্বের সঙ্গে একাধিক সৌজন্য বৈঠক করেন তিনি। এসব বৈঠকে বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকার এবং বিভিন্ন খাতে উইনরকের চলমান ও ভবিষ্যৎ কার্...