জুলাই গণঅভ্যুত্থানে পরাজিত পলাতক শক্তি দেশের বাইরে থেকে বাংলাদেশকে অস্থিতিশীল করার পরিকল্পনা করছে বলে মন্তব্য করেছেন সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী।আজ শনিবার রাজধানীতে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর প্রাঙ্গণে ‘উইটনেসেস টু জুলাই ম্যাসাকার মেমোরিয়াল এক্সিবিশন ২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।সংস্কৃতিমন্ত্রী বলেন, বিগত স্বৈরাচারী ফ্যাসিবাদী শক্তি দেশে গুম, খুন, আয়নাঘর, ক্রসফায়ার ও নির্মম নির্যাতন চালিয়েছে। তারা দেশের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলো ধ্বংস করেছে এবং...