ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে দালালচক্রের দুই নারীকে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার দুপুরে এ ঘটনা ঘটেছে। দণ্ড পাওয়া নারীরা হলেন, উপজেলার ঈশ্বরগঞ্জ ইউনিয়নের চরশিহারী গ্রামের দিলরুবা সুলতানা (২৫) ও সোহাগী ইউনিয়নের ভালুকবেড় গ্রামের পলি আক্তার (২২)।সংশ্লিষ্টরা জানান, দীর্ঘদিন ধরে স্বাস্থ্য কমপ্লেক্সে আসা রোগীদের প্রভাবিত করে অন্য ক্লিনিক, ডায়াগনস্টিক সেন্টারে নিয়ে যাওয়ার অভিযোগ ছিল তাদের বিরুদ্ধে। ঘটনাটি প্রশাসনের নজরে এলে স্বাস্থ্য কমপ্লেক্সে...