শহরের ব্যস্ত সড়ক। গাড়ির ভিড় এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সহজ উপায় হিসেবে কয়েক বছর আগেও আয়ারল্যান্ডের রাস্তায় ই-স্কুটার ছিল আধুনিক, পরিবেশবান্ধব ও আকর্ষণীয় এক বাহন। কিন্তু সেই আকর্ষণের আড়ালে এখন জমেছে উদ্বেগের মেঘ। রাস্তায় ই-স্কুটারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় গুরুতরভাবে
আহত শুধু নয় ঘটছে প্রাণহানিও।
সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে শিশু ও কিশোরদের আহত হওয়ার ঘটনা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনটেনসিভ কেয়ারে ই-স্কুটার দুর্ঘটনায় আহত তরুণদের সংখ্যা চিকিৎসকদের কা...