Agamir Somoy E-Paper
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা
বুধবার, ২ সেপ্টেম্বর, ২০২৬
আগামীর সময়
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • বিচিত্রা
  • চাকরি
  • ছবি
  • সাহিত্য
  • বিবিধ
  • ধর্ম
  • প্রবাস
  • ফ্যাক্টচেক
  • সোশ্যাল মিডিয়া
  • ধন্যবাদ
  • বিশেষ সংখ্যা
  • সর্বজনের গল্প
  • বিশেষ লেখা
EN
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • অর্থনীতি
  • চট্টগ্রাম
  • সারা দেশ
  • বিদেশ
  • খেলা
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • মতামত
  • ফিচার
  • ভিডিও
  • শিক্ষা
  • ক্লাব
  • ইপেপার
  • EN
লোড হচ্ছে…

প্রধান সম্পাদক ও প্রকাশক : আবদুস সাত্তার মিয়াজী

সম্পাদক : মোস্তফা মামুন

আগামীর সময়
আমাদের সম্পর্কেযোগাযোগশর্তাবলিগোপনীয়তাআমরা

ইডিবি ট্রেড সেন্টার (লেভেল-৬ ও ৭), ৯৩ কাজী নজরুল ইসলাম এভিনিউ, কারওয়ানবাজার, ঢাকা-১২১৫

যোগাযোগ: ০৯৬৬৬ ৭৭১০১০

বিজ্ঞাপন: ০১৭৫৫ ৬৫১১৬৪

[email protected]

স্বত্ব © ২০২৬ | দৈনিক আগামীর সময়

আগামীর সময় ইউরোপ

আয়ারল্যান্ডে বাড়ছে ই-স্কুটার দুর্ঘটনা

সজল মিত্র রিচার্ড, আয়ারল্যান্ড থেকে
agamir somoy
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০০
আয়ারল্যান্ডে বাড়ছে ই-স্কুটার দুর্ঘটনা

আয়ারল্যান্ডের রাস্তায় ই-স্কুটারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্ঘটনা।

শহরের ব্যস্ত সড়ক। গাড়ির ভিড় এড়িয়ে দ্রুত গন্তব্যে পৌঁছানোর সহজ উপায় হিসেবে কয়েক বছর আগেও আয়ারল্যান্ডের রাস্তায় ই-স্কুটার ছিল আধুনিক, পরিবেশবান্ধব ও আকর্ষণীয় এক বাহন। কিন্তু সেই আকর্ষণের আড়ালে এখন জমেছে উদ্বেগের মেঘ। রাস্তায় ই-স্কুটারের সংখ্যা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে দুর্ঘটনা। এসব দুর্ঘটনায় গুরুতরভাবে আহত শুধু নয় ঘটছে প্রাণহানিও। সবচেয়ে বেশি উদ্বেগ তৈরি করেছে শিশু ও কিশোরদের আহত হওয়ার ঘটনা। হাসপাতালের জরুরি বিভাগ থেকে ইনটেনসিভ কেয়ারে ই-স্কুটার দুর্ঘটনায় আহত তরুণদের সংখ্যা চিকিৎসকদের কাছে এখন আর বিচ্ছিন্ন কোনো ঘটনা নয়।

এই বাস্তবতায় ই-স্কুটারের ওপর কঠোর নিয়ন্ত্রণ আরোপের পথে হাঁটছে আয়ারল্যান্ড সরকার। চালানোর ন্যূনতম বয়স ১৬ থেকে বাড়িয়ে ১৮ বছর করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। হেলমেট ও হাই ভিজিবিলিটি পোষাক বাধ্যতামূলক করার পরিকল্পনাও সামনে এসেছে। অপরাধের জরিমানাও বাড়ানোর উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু ১৮ বছরের বয়সসীমা নিয়ে আইনি জটিলতা দেখা দেওয়ায় সরকারের সিদ্ধান্ত আপাতত পুরোপুরি কার্যকর হয়নি। ই-স্কুটারের এই উত্থান খুব বেশি পুরোনো নয়। দীর্ঘ সময় ধরে আয়ারল্যান্ডে এই যানটি নিয়ে আইনি অনিশ্চয়তা ছিল। পরিস্থিতির পরিবর্তন আসে ২০ মে ২০২৪, যখন রোড ট্রাফিক এন্ড রোডস অ্যাক্ট ২০২৩-এর অধীনে নতুন বিধি কার্যকর হয়। নির্দিষ্ট প্রযুক্তিগত বৈশিষ্ট্য পূরণ করা ই-স্কুটার তখন থেকে সরকারি রাস্তায় বৈধভাবে চালানোর সুযোগ পায়।

রোড সেইফটি অথরিটি বা আরএসএ এর নিয়ম অনুযায়ী, চালকের বয়স কমপক্ষে ১৬ বছর হতে হবে। ই-স্কুটারের সর্বোচ্চ নকশাগত গতি ২০ কিলোমিটার প্রতি ঘণ্টা এবং মোটর শক্তি সর্বোচ্চ ৪০০ ওয়াট হতে পারে। স্কুটারের ওজনও ২৫ কেজির বেশি হওয়া চলবে না। এর বাইরে ই-স্কুটারে যাত্রী বহন করা যাবে না, হাতে মোবাইল ফোন ব্যবহার করা যাবে না এবং ফুটপাথ, পথচারীদের নির্দিষ্ট এলাকা কিংবা মটরওয়েতে চালানো নিষিদ্ধ। আইন কার্যকর হওয়ার পর প্রথম দিকে ই-স্কুটারকে তুলনামূলকভাবে সহজ নিয়মের আওতায় রাখা হয়েছিল। এর জন্য ড্রাইভিং লাইসেন্স, রেজিস্ট্রেশন, মোটর ট্যাক্স কিংবা বাধ্যতামূলক বীমার প্রয়োজন ছিল না। হেলমেটও বাধ্যতামূলক করা হয়নি। কিন্তু পরবর্তী সময়ের দুর্ঘটনার পরিসংখ্যান দেখিয়েছে, আইনগত বৈধতা দেওয়ার সঙ্গে সঙ্গে নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হয়নি।

২০২৩ সালেই বিপদের প্রথম বড় সংকেত পাওয়া যায়। গার্ডার (আইরিশ পুলিশ) তথ্য অনুযায়ী, ওই বছরের প্রথম সাড়ে পাঁচ মাসে ই-স্কুটার জড়িত ৭৪টি রোড ট্রাফিক সংঘর্ষ ঘটে। এর মধ্যে ১৬টি দুর্ঘটনাকে সিরিয়াস ইনজুরি সংঘর্ষ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়। আইরিশ গণমাধ্যম আরটেই জানায় যে, সেসময়ে গার্ডা ৩৬টি ই-স্কুটার জব্দ করেছিল। তারপর একের পর এক প্রাণঘাতী ঘটনা পরিস্থিতিকে আরও গুরুতর করে তোলে।

আরটিইর প্রাইম টাইমে প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালের প্রথম ছয় মাসে ই-স্কুটার-সম্পর্কিত সংর্ঘষের সংখ্যা আগের বছরের ১২৩টি থেকে বেড়ে ১৭৪টিতে পৌঁছে। অর্থাৎ মাত্র এক বছরে দুর্ঘটনা বেড়েছে প্রায় ৪১ শতাংশ। আরও ভয়াবহ ছিল গুরুতর দুর্ঘটনার হিসাব। একই সময়ে ফাটাল অথবা সিরিয়াস ইনজুরি সংঘর্ষের সংখ্যা ১৮ থেকে বেড়ে ৩৯টিতে দাঁড়ায়। বৃদ্ধির হার প্রায় ১১৭ শতাংশ। অর্থাৎ ই-স্কুটার ব্যবহারের সঙ্গে শুধু ছোটখাটো দুর্ঘটনা নয়, গুরুতর আহত ও প্রাণহানির ঝুঁকিও দ্রুত বাড়ছিল।

২০২৪ সালের জুনে ওয়াটারফোর্ড এলাকায় একটি বাসের সঙ্গে ই-স্কুটারের সংঘর্ষে ১৫ বছর বয়সী গিলবার্ট কলিন্স এবং ১৭ বছর বয়সী আবুজা ইদ্রিস মারা যায়। দ্য আইরিশ টাইমস এবং দ্য জার্নাল ডট আইই ঘটনাটি গুরুত্বের সঙ্গে প্রকাশ করে। দুই কিশোরের মৃত্যু বিশেষ করে একটি প্রশ্ন সামনে আনে যে, আইনে ১৬ বছর বয়সসীমা নির্ধারণ করা হলেও বাস্তবে তার চেয়ে কম বয়সী শিশুরা কীভাবে ই-স্কুটারের নাগাল পাচ্ছে? এই প্রশ্নের উত্তর আরও পরিষ্কার হয়েছে হাসপাতালের পরিসংখ্যানে। দ্য আইরিশ টাইসম ২০২৬ সালের ফেব্রুয়ারিতে টালাঘট ইউনিভার্সিটি হাসপাতালের গবেষণার তথ্য প্রকাশ করে জানিয়েছে, এক বছরে ই-স্কুটার দুর্ঘটনায় জরুরি বিভাগে আসা রোগীর সংখ্যা ১০৫ থেকে বেড়ে ২০১ হয়েছে। অর্থাৎ এক বছরের মধ্যে প্রায় দ্বিগুণ। আহতদের ৩৭ শতাংশের ফ্র্যাকচার ছিল এবং প্রায় ১৩ শতাংশকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে। শিশুদের ক্ষেত্রে সবচেয়ে বড় উদ্বেগ তৈরি হয়েছে ট্রমাটিক ব্রেইন ইনজুরি বা মস্তিষ্কে গুরুতর আঘাত নিয়ে।

এরপরও পরিস্থিতির উন্নতি হয়নি। ২০২৬ সালের জুলাইয়ে আরটিই জানায়, মাত্র দুই সপ্তাহে ডাবলিনের টেম্পল স্ট্রিটে ছয় শিশু ই-স্কুটার দুর্ঘটনায় ট্রমাটিক ব্রেইন ইনজুরি নিয়ে ইনটেনসিভ কেয়ারে ভর্তি হয়েছিল। তাদের কয়েকজনের অবস্থা ছিল সংকটজনক। চিকিৎসকদের ভাষায়, ঘটনাগুলোর মাত্রা এতটাই বেড়েছে যে সেটিকে আর বিচ্ছিন্ন দুর্ঘটনা হিসেবে দেখার সুযোগ নেই। আয়ারল্যান্ডের আরেক বিখ্যাত শহর ড্রহাডার আওয়ার লেডি অফ লরডেস হাসপাতালের পরিসংখ্যানও একই সতর্কবার্তা দেয়। আরটিই এর জুলাই ২০২৬-এর প্রতিবেদনে বলা হয়, বছরের প্রথম সাত মাসেই ই-স্কুটার ও ই-বাইক দুর্ঘটনায় ৮৭ জন জরুরি বিভাগে চিকিৎসা নিয়েছেন। অথচ পুরো ২০২৫ সালে এই সংখ্যা ছিল ২৩। আরও উদ্বেগের বিষয়, ৮৭ জনের মধ্যে ৩৯ জন ছিল ১৬ বছরের নিচের শিশু যাদের ই-স্কুটার চালানো আইনত অনুমোদিত নয়। ফলে সরকার বয়সসীমা বাড়ানোর পাশাপাশি নজরদারি জোরদার করার প্রয়োজনীয়তা অনুভব করছে।

বয়সসীমা বাড়ানোই কি সমাধান? এখানেই বিতর্ক। আরটিই এর সাম্প্রতিক বিশ্লেষণে উল্লেখ করা হয়েছে, কঠোর আইন দুর্ঘটনা কমাতে পারে কিন্তু শুধু বয়সসীমা বাড়ালেই দুর্ঘটনা নাটকীয়ভাবে কমবে, এমন শক্ত প্রমাণ এখনো সীমিত। কারণ দুর্ঘটনার সঙ্গে গতি, রাস্তার অবস্থা, চালকের দক্ষতা, হেলমেট ব্যবহার, মাদক বা অ্যালকোহল এবং স্কুটারের প্রযুক্তিগত বৈশিষ্ট্য সবকিছুর সম্পর্ক রয়েছে।

তাই আয়ারল্যান্ডের সামনে এখন দ্বৈত চ্যালেঞ্জ। একদিকে ই-স্কুটারকে পরিবেশবান্ধব নগর পরিবহনের অংশ হিসেবে ধরে রাখা, অন্যদিকে এর কারণে তৈরি হওয়া জননিরাপত্তার ঝুঁকি নিয়ন্ত্রণ করা। শুধু জরিমানা বাড়িয়ে বা বয়সসীমা ১৮ করেই সমস্যার সমাধান হবে না। প্রয়োজন নিরাপদ সাইক্লিং জোন, পুলিশের কার্যকর নজরদারি, মানসম্মত স্কুটার, চালকদের সচেতনতা এবং অভিভাবকদের দায়িত্বশীল ভূমিকা। ই-স্কুটারের জনপ্রিয়তা যে সহজে কমবে না, সেটিও বাস্তবতা। ফলে নিষেধাজ্ঞার চেয়ে নিরাপদ ব্যবহার নিশ্চিত করার নীতিই দীর্ঘমেয়াদে বেশি কার্যকর হতে পারে। কিন্তু সেই নীতির কেন্দ্রে থাকতে হবে মানুষের জীবন।

আয়ারল্যান্ডের সাম্প্রতিক পরিসংখ্যান তাই একটি কঠিন বাস্তবতার দিকে আঙুল তুলছে। ২০২৪ সালে আইনগত স্বীকৃতি পাওয়ার পর ই-স্কুটার শুধু শহরের রাস্তায় নতুন পরিবহন মাধ্যম হিসেবে জায়গা করে নেয়নি। একই সঙ্গে গুরুতর সড়ক নিরাপত্তা সমস্যারও জন্ম দিয়েছে। ২০২৩ থেকে ২০২৬ মাত্র কয়েক বছরের ব্যবধানে দুর্ঘটনা, গুরুতর আহত এবং শিশুদের মস্তিষ্কে আঘাতের ঘটনা যে হারে বেড়েছে, তাতে সরকারের কঠোর হওয়ার সিদ্ধান্ত আর রাজনৈতিক জনপ্রিয়তার প্রশ্নে আটকে নেই।

এখন প্রশ্ন হলো, ১৮ বছরের বয়সসীমা কবে কার্যকর হবে এবং তা বাস্তবে কতটা সফল হবে। তার উত্তর নির্ভর করছে পরবর্তী আইন প্রণয়ন প্রক্রিয়ার ওপর। কিন্তু তার আগেই হাসপাতালের জরুরি বিভাগ এবং দুর্ঘটনাস্থল থেকে যে সতর্কবার্তা এসেছে, তা উপেক্ষা করার সুযোগ নেই। কারণ ই-স্কুটার হয়তো কয়েক মিনিটে একজন যাত্রীকে তার গন্তব্যে পৌঁছে দিতে পারে। কিন্তু একটি ভুল মোড়, একটি অতিরিক্ত গতি কিংবা একটি সংঘর্ষ একটি পরিবারকে পৌঁছে দিতে পারে এমন এক গন্তব্যে, যেখান থেকে আর ফেরার পথ নেই।

 

আয়ারল্যান্ডই স্কুটার
    আগামীর সময় ইপেপার
    শেয়ার করুন:
    Advertisement placeholder
    Advertisement placeholder
    কিছুতেই মন গলছে না জামায়াতের

    কিছুতেই মন গলছে না জামায়াতের

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২২:৫১

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ফ্রিল্যান্সিং প্রকল্প : একেকজনের পেছনে ১৩৩০০০ টাকা ব্যয় নিয়ে প্রশ্ন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:০৬

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরাও পে-স্কেলের আওতায় আসছেন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:১৯

    সংকটে পাশে নেই বেসরকারি  বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    সংকটে পাশে নেই বেসরকারি বিদ্যুৎকেন্দ্র মালিকরা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৩১

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    বিএনপি নেতা, সাবেক বিচারপতি-সেনা কর্মকর্তাসহ জামায়াতে যোগ দিলেন ৬০৫ জন

    ০১ সেপ্টেম্বর ২০২৬, ২১:২৭

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    আগস্টেই আক্রান্ত ৫০ হাজার, প্রাণ গেল ১৮২ জনের

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১০

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ১০৩৯৪ কোটি টাকার মূলধন উধাও

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৭

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ইরানের বিয়ে বাড়িতে মার্কিন হামলা, শিশুসহ নিহত ৫

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৮

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    খেলাপিরা হবেন আরও বড় খেলাপি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৭

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    নিঃস্বার্থ ধাত্রীসেবায় খায়রুন নেছা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০২:৪৮

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    চার দেশে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    এমপিওভুক্তদের জন্য লাগবে বাড়তি সাড়ে ১২ হাজার কোটি টাকা

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৬

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ১৫০০ কোটি টাকার ধাক্কায় পেছাল এক গ্রেড এক পেনশন

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩২

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    স্বয়ংক্রিয় নিরীক্ষার নামে হয়রানি

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    স্কুল থেকে বিয়ে বাড়ি— ইরানে মার্কিন হামলা থেকে রেহাই পাচ্ছে না কিছুই

    ০২ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৪

    advertiseadvertise