সরকারি ক্রয় কার্যক্রম সম্পূর্ণরূপে ইলেকট্রনিক গভর্নমেন্ট প্রকিউরমেন্ট (ই-জিপি) সিস্টেমের মাধ্যমে পরিচালনা করা প্রয়োজন। এজন্য পূর্নাঙ্গ ই-জিপি ব্যবস্থা অপরিহার্য বলে জানিয়েছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী জোনায়েদ আবদুর রহিম সাকি। আজ মঙ্গলবার অনুষ্ঠিত ‘ই-জিপি সিস্টেমের উন্নয়ন, বাধ্যতামূলক ই-জিপি বাস্তবায়ন এবং বাংলাদেশ পাবলিক প্রকিউরমেন্ট অথরিটি (বিপিপিএ)-এর সক্ষমতা বৃদ্ধি’ শীর্ষক দুটি অংশীজন পরামর্শ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেছেন তিনি। প্রতিমন্ত্রী বলেছেন, উন্নয়ন প্রকল্পগুলো সময়মতো বাস্তব...