ফিলিস্তিনের মুক্তি সংগ্রামকে সমর্থন করার কারণেই যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে হত্যা করেছে বলে মন্তব্য করেছেন ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠীর এক শীর্ষ কর্মকর্তা।স্থানীয় সময় রবিবার ইরান-সমর্থিত গোষ্ঠীর মুখপাত্র মোহাম্মদ আল-বুখাইতি ইরানি গণমাধ্যমকে এ কথা বলেছেন। ইরানের প্রেস টিভির তথ্যমতে, আল-বুখাইতি খামেনিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আধিপত্য থেকে স্বাধীনতা প্রত্যাশী দেশগুলোর জন্য প্রতিরোধ ও স্বাধীনতার প্রতীক হিসেবে বর্ণনা করেছেন।
আরও...