ইসরায়েলের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী মঙ্গলবার, ২৭ অক্টোবর। ২০২৩ সালের ৭ অক্টোবর হামাসের নেতৃত্বে ইসরায়েলে হামলার পর এটিই দেশটির প্রথম নির্বাচন। ওই হামলার পর গাজায় এবং ইরান, হিজবুল্লাহ ও হুতিদের সঙ্গে একাধিক সংঘাতে জড়িয়েছে ইসরায়েল।অনেকের মতে, এটি ইসরায়েলের ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ নির্বাচন। এর প্রভাব পড়তে পারে বিশ্বরাজনীতিতেও।প্রধান প্রতিদ্বন্দ্বী কারা?সাম্প্রতিক সময়ের জনমত জরিপ অনুযায়ী, প্রধানমন্ত্রী পদে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে বর্তমান প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও ইসরায়েলি...