বাংলাদেশের কোনো এক ইয়ামাহা মোটরসাইকেলের শোরুমে ডাকাত ঢুকে হামলার ঘটনা ঘটেছে—দাবি করে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে একটি সিসিটিভি ফুটেজ ছড়িয়ে পড়েছে। ভিডিওটি নেটিজেনদের মধ্যে ব্যাপক আতঙ্ক ও বিভ্রান্তির সৃষ্টি করেছে। তবে তথ্য অনুসন্ধানে দেখা গেছে, প্রচারিত এই দাবিটি একেবারেই সঠিক নয়। ভিডিওর ঘটনাটি বা...