চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় ‘গণপিটুনিতে’ মোহাম্মদ নুর ইসলাম ইরান নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তার বাড়িতে আগুনও দিয়েছেন ক্ষুব্ধ জনতা।পুলিশের ভাষ্য, ওই ব্যক্তি একজন চিহ্নিত ইয়াবা কারবারি ছিলেন। নিজেদের মধ্যে বিরোধের জেরে গত চার মাসে দুই সহযোগীকে হত্যার পর ক্ষুব্ধ এলাকাবাসী তাকে ধরে গণপিটুনি দেয়।গতকাল শনিবার গভীর রাতে উপজেলার মুরাদপুর ইউনিয়নের ভাটেরখিল এলাকায় এ ঘটনা ঘটে।নিহত ৪৫ বছর বয়সী মোহাম্মদ নুর ইসলাম ইরান উপজেলার মুরাদপুর ইউনিয়নের দুই নম্বর ওয়ার্ডের বাসিন্দা।পুলিশের তথ্য, চার মাসের ব্যবধানে...