বিবাহ মানুষের
জীবনের অন্যতম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত। একজন মানুষ কাকে জীবনসঙ্গী হিসেবে গ্রহণ
করবেন, কার
সঙ্গে জীবনের সুখ-দুঃখ ভাগ করে নেবেন, সংসার গড়বেন এবং ভবিষ্যৎ প্রজন্মের ভিত্তি নির্মাণ করবেন;
তা শুধু আবেগ দিয়ে সিদ্ধান্ত নেয়ার মতো বিষয়
নয়। এখানে পছন্দের পাশাপাশি বিচক্ষণতা, পরামর্শ এবং আল্লাহর ওপর নির্ভরতা প্রয়োজন।
আর এই জায়গাতেই ইস্তেখারার গুরুত্ব।
ইস্তেখারা
শব্দের অর্থ হলো কল্যাণ প্রার্থনা করা। কোনো বৈধ বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে
বান্দা যখন নিজের সীমিত জ্ঞান ও ভবিষ্যৎ-অজ্ঞতার কথা স্বীকার...