সৌদি আরবের মদিনা অঞ্চলে দেশটির গুরুত্বপূর্ণ ইস্ট-ওয়েস্ট (পূর্ব-পশ্চিম) তেল পাইপলাইনে হামলার ঘটনা ঘটেছে। সোমবার (৯ নভেম্বর) স্থানীয় সময় রাত ৭টা ৩৪ মিনিটে এ হামলার ঘটনা ঘটে। এতে পাইপলাইনের একটি অংশে সীমিত আকারে অগ্নিকাণ্ডের সৃষ্টি হয়। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় জরুরি উদ্ধারকারী দল।সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় কেউ হতাহত হননি। একই সঙ্গে পাইপলাইনের স্বাভাবিক কার্যক্রমেও কোনো ধরনের বিঘ্ন ঘটেনি। জরুরি উদ্ধারকারী...