সৌদি আরব থেকে অপরিশোধিত জ্বালানি তেল আনার দুটি সহজ পথ- হরমুজ ও বাব এল-মান্দেব প্রণালি বন্ধ। ফলে সুয়েজ খাল হয়ে নতুন ও জটিল রুটে তেল আনতে হচ্ছে বাংলাদেশকে। এ পথে একসঙ্গে দুই মহাদেশ ও দুই মহাসাগর পাড়ি দিতে হচ্ছে। দীর্ঘ এই সমুদ্রপথে এক লাখ টন তেল জাহাজে করে চট্টগ্রামে আনতে শুধু পরিবহন খরচই পড়ছে ২১৭ কোটি টাকা। যেখানে তেল কিনতেই খরচ হয়েছে প্রায় ৮০০ কোটি টাকা।সহজ ও স্বাভাবিক রুট বন্ধ থাকায় সৌদি আরব থেকে তেল আমদানি করতে বিপাকে পড়েছে বাংলাদেশ। একদিকে বেশি দামে তেল কিনতে হচ্ছে, অন্যদিকে পরিবহন খরচও কয়েক গ...