ডিজিটাল যুগে মানুষের যোগাযোগ যেমন সহজ হয়েছে, তেমনি
বেড়েছে অপব্যবহারের ক্ষেত্রও। সামাজিক যোগাযোগমাধ্যমে কাউকে অপমান করা, বিদ্রূপ করা, কটূক্তি করা, গুজব ছড়ানো, অশালীন
মন্তব্য করা, ভয়ভীতি
দেখানো কিংবা ইচ্ছাকৃতভাবে মানসিকভাবে বিপর্যস্ত করার আচরণকে বলা হয় অনলাইন বুলিং বা সাইবার বুলিং। অনেকেই
এটিকে সামান্য বিনোদন বা মতপ্রকাশের স্বাধীনতা মনে করলেও বাস্তবে এটি মানুষের
সম্মান, মানসিক
স্বাস্থ্য এবং সামাজিক জীবনে মারাত্মক ক্ষতির কারণ হতে পারে। ইসলামের দৃষ্টিতে এ
ধরনের আচরণ শুধু অনৈতিকই নয়, বরং স্পষ্...