আফগানিস্তানে কর্নিয়া প্রতিস্থাপন নিষিদ্ধ করেছে তালেবান সরকার। দেশটির চিকিৎসকদের দাবি, ‘ইসলামি শিক্ষার পরিপন্থী’— এমন যুক্তিতে কর্নিয়া প্রতিস্থাপনের অনুমতি নেই বলে জানিয়েছে তালেবান কর্তৃপক্ষ। পাশাপাশি দেওয়া হয়েছে এ ধরনের অস্ত্রোপচার বন্ধের নির্দেশ।
ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ জানাচ্ছে, এতে প্রতি বছর দেশটির শত শত মানুষ দৃষ্টিশক্তি ফিরিয়ে আনার জন্য প্রয়োজনীয় অস্ত্রোপচার থেকে বঞ্চিত হবেন।
২০২১ সালে ক্ষমতা দখলের পর থেকে স্বাস্থ্যসেবায় প্রবেশাধিকার সীমিত করে তালেবান সরকার একের পর এক নির্দেশ জা...