মসজিদ ইবাদতের
স্থান, যেখানে
প্রতিদিন অসংখ্য মুসল্লি নামাজ আদায় করতে আসেন। অথচ গাজীপুরের কালীগঞ্জ উপজেলা
মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রই এখন চোরের টার্গেটে পরিণত হয়েছে। মাত্র
কয়েক দিনের ব্যবধানে একই প্রতিষ্ঠানে দুই দফা চুরির ঘটনায় এলাকা জুড়ে উদ্বেগ ছড়িয়ে
পড়েছে। শুধু চুরি নয়, দুর্বৃত্তরা ভবনের বিভিন্ন অংশে ভাঙচুর চালিয়ে অফিস কক্ষ
তছনছ করেছে বলেও অভিযোগ উঠেছে। ফলে গুরুত্বপূর্ণ এ সরকারি ধর্মীয় প্রতিষ্ঠানের
নিরাপত্তাব্যবস্থা নিয়ে দেখা দিয়েছে নানা প্রশ্ন।
সোমবার (২৭
জুলাই) দুপুরে মডেল মসজিদের...