কূটনীতির দরজা যখন বন্ধ হয়, তার শব্দ অনেক দূর পর্যন্ত শোনা যায়। পূর্ব জেরুজালেমে ব্রিটিশ কনস্যুলেট বন্ধের ইসরায়েলি সিদ্ধান্ত ঘিরে এবার সেই শব্দ পৌঁছেছে লন্ডনেও। ইসরায়েল যদি কনস্যুলেটটি বন্ধ করে সেখানে কর্মরত ২৭ ব্রিটিশ কূটনীতিকের মর্যাদা বাতিল করে, তবে পাল্টা ২৭ ইসরায়েলি কূটনীতিককে যুক্তরাজ্য থেকে বহিষ্কার করা হতে পারে। দুই দেশের সম্পর্কে এমন পাল্টাপাল্টি ব্যবস্থা সাম্প্রতিক সময়ের সবচেয়ে গুরুতর কূটনৈতিক সংঘাতে রূপ নিতে পারে।সোমবার (৫ অক্টোবর) দ্য গার্ডিয়ানে প্রকাশিত খবরে বলা হয়েছে, ইসরায়েলি সংবাদ...