বিশ্ব ফ্যাশনের অন্যতম আলোচিত আয়োজন মেট গালা ২০২৬-এ বিশেষভাবে বোনা স্বর্ণসুতার শাড়িতে নজর কাড়লেন ইশা আম্বানি। ভারতীয় ঐতিহ্য ও আধুনিক নান্দনিকতার মিশেলে তার এই উপস্থিতি দর্শকদের দৃষ্টি আকর্ষণ করে।এই আয়োজনে তিনি ডিজাইনার গৌরব গুপ্তের তৈরি একটি শাড়ি পরেন, যেখানে পিচওয়াই অনুপ্রাণিত হাতে আঁকা মোটিফ এবং ভা...