সুতোর গল্পে শারদীয় আয়োজন
দেশীয় ফ্যাশন ও কারুশিল্পের বৈচিত্র্য নিয়ে ধানমন্ডির মাইডাস সেন্টারে বসছে ‘সুতোর গল্প-২: নিজস্বতায় বোনা শারদীয় উৎসব’। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর তিন দিনের এই আয়োজনে অংশ নিচ্ছে ৪৫টি দেশীয় প্রতিষ্ঠান। পোশাক, গয়না, চামড়াজাত পণ্য ও গৃহসজ্জার নানা পণে্যর মেলা বসবে এক ছাদের নিচে।
অতঃপরের দেশজ নান্দনিকতা
দেশীয় তাঁতের সুতি কাপড় আর বাংলার লোকজ সংস্কৃতিকে সঙ্গে নিয়ে ২০১১ সালে যাত্রা শুরু করে ‘অতঃপর’। শিল্পীর আঁকা ফুল, পাখি, আলপনা কিংবা রেখাচিত্র পোশাকে ফুটে ওঠে সুঁই-স...