যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টির কংগ্রেস সদস্য ইলহান ওমরের ওয়াশিংটন এলাকার তার বাড়িতে সোমবার অভিযান চালিয়েছে ট্রাম্প প্রশাসন। অভিবাসনসংক্রান্ত নথিপত্রের তদন্তে সোমবার ভোরের আগে এ অভিযান চালানো হয়। ফক্স নিউজ ডিজিটালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অভিযানের বিষয়ে অবগত একটি সূত্রের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি এ খবর প্রকাশ করেছে।ফক্স নিউজ ডিজিটালকে যুক্তরাষ্ট্রের বিচার বিভাগের এক মুখপাত্র বলেন, ‘আজ ওয়াশিংটন ডিসি এলাকায় হোমল্যান্ড সিকিউরিটি ইনভেস্টিগেশনস বিচার বিভাগের নেওয়া এবং আদালতের অনুমোদিত এ...