ঢাকায় কর্মরত জাতীয় গণমাধ্যমের শিক্ষাবিষয়ক রিপোর্টারদের সংগঠন এডুকেশন রিপোর্টার্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশের (ইরাব) ২০২৬-২৮ মেয়াদের কার্যনির্বাহী কমিটির নির্বাচনে সভাপতি নির্বাচিত হয়েছেন মীর মোহাম্মদ জসিম। যৌথভাবে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন নিউএজ পত্রিকার সিনিয়র রিপোর্টার সোলাইমান সালমান ও আগামী সময় পত্রিকার উপপ্রধান প্রতিবেদক নূর মোহাম্মদ। দুই বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটিতে সাধারণ সম্পাদক পদে এক বছর করে দায়িত্ব পালন করবেন তারা।শুক্রবার (২৩ অক্টোবর) গাজীপুরে একটি অনুষ্ঠানে সংগঠনটির...