মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্র, ইসরায়েল এবং ইরানের মধ্যে চলমান সংঘাতে আনুষ্ঠানিকভাবে কোনো ‘পানি যুদ্ধ’ বা ‘ওয়াটার ওয়ার’ ঘোষণা করা না হলেও এই অঞ্চলের সুপেয় পানির প্রধান উৎস—লবণাক্ত পানি বিশুদ্ধকরণ প্ল্যান্ট বা ডিস্যালাইনেশন শোধনাগারগুলো একের পর এক হামলার শিকার হচ্ছে। এই বিপজ্জনক সামরিক উত্তেজনার অংশ হিসেবে সর্বশেষ শুক্রবার রাতে ইরানের গুরুত্বপূর্ণ পানি বিশুদ্ধকরণ পাম্পে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। এতে প্রায় ১০ হাজার মানুষ পানিশূণ্য অবস্থায় রয়েছেন।শনিবার বার্তা সংস্থা তাসনিমকে দেওয়া এক সাক...