‘তুমি যদি নেকড়ে না হও, নেকড়েরা তোমাকে খেয়ে ফেলবে।’ জন্মসূত্রে পাওয়া মরুর বেদুইন সমাজের এই পৈতৃক সম্পদের তেজেই আজ বিশ্ব মানচিত্রে ‘নয়া খেলোয়াড়’-এর পালক বসেছে ইরানের মুকুটে। টিকে থাকার লড়াইয়ের ব্রহ্মাস্ত্র যাকে বলে। গত মঙ্গলবার এক দিনের পাকিস্তান সফরে বিশ্বকে নতুন করে সে কথাটিই মনে করিয়ে দিলেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তিনি বললেন, ‘ক্ষেপণাস্ত্র না থাকলে গাজার দশা হতো ইরানের। ধ্বংসস্তূপে পরিণত করত ইসরায়েল-যুক্তরাষ্ট্র।’ ইরানের এ কঠোর অবস্থানই ঢাল-তলোয়ার ফেলে যুদ্ধবিরতি চুক্তিতে বাধ্...