হরমুজ প্রণালির পূর্ব অংশ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তৃত জলসীমায় নিজেদের নৌবাহিনীর নিয়ন্ত্রণ ও নজরদারি রয়েছে বলে দাবি করেছে ইরান। যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে দেশটির সেনাবাহিনী এ দাবি করেছে।ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে সামরিক মুখপাত্র মোহাম্মদ আকরামনিয়া বলেছেন, দেশটির নৌবাহিনী কৌশলগত এই জলপথ ও আশপাশের সাগরে নজরদারি অব্যাহত রেখেছে।এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) জানিয়েছে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজ...