কানাডায় বসবাসরত
বাংলাদেশিসহ বিদেশি অভিবাসীদের জন্য একটি দুঃসংবাদ দিয়েছে দেশটির সরকার। অনির্দিষ্টকালের
জন্য স্থগিত করেছে ‘প্যারেন্টস অ্যান্ড গ্র্যান্ডপ্যারেন্টস’ (পিজিপি) প্রোগ্রামে নতুন আবেদন গ্রহণ। সরকারি ওয়েবসাইটের এক বিজ্ঞপ্তিতে গত বুধবার এ তথ্য প্রকাশ করেছে কানাডার অভিবাসন দপ্তর। অভিবাসীদের
মা-বাবা এবং দাদা-দাদিকে স্থায়ীভাবে কানাডায় আনার জনপ্রিয় একটি স্পন্সরশিপ কর্মসূচি
হলো পিজিপি ।
নতুন অভিবাসী
ও কানাডার নাগরিকদের জন্য একটি কার্যকর, সুশৃঙ্খল ও টেকসই অভিবাসন ব্যবস...