পাকিস্তানের সাবেক অধিনায়ক ইমরান খানের পাশে দাঁড়িয়েছেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ব্যাটসম্যান ব্রায়ান লারা। কারাবন্দী ইমরানকে যথাযথ ও স্বাধীন চিকিৎসাসেবা দেওয়ার পাশাপাশি তার প্রাপ্য মর্যাদা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন তিনি।নিজের অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে লারা বলেন, ক্রিকেট মাঠে ইমরানের সঙ্গে তার মাত্র কয়েকবার দেখা হয়েছে। তবে সাবেক পাকিস্তান অধিনায়কের প্রতি যে শ্রদ্ধা তৈরি হয়েছিল তা ছিল তাৎক্ষণিক ও দীর্ঘস্থায়ী।ইমরান খানের অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন লারা, ‘নিজ দেশের জন্য...