সামুদা স্পেক-কেম লিমিটেডের উড লেকার সলিউশন ব্র্যান্ড ‘উড মাস্টার’ রাজধানীতে নতুন ফ্ল্যাগশিপ স্টোর উদ্বোধন করেছে। ফার্নিচার প্রস্তুতকারক ও ইন্টেরিয়র ডিজাইনারদের কাছে উন্নতমানের পণ্য সহজলভ্য করতে ঢাকার মধ্য বাড্ডার শাহাবুদ্দিন রোডের জ্যোতি লেকার সেন্টারে এ স্টোরের যাত্রা শুরু হয়েছে। এখান থেকে গ্রাহকরা কাঠের সৌন্দর্য ও নিখুঁত ফিনিশিংয়ের প্রয়োজনীয় পণ্য বেছে নিতে পারবেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের উপব্যবস্থাপনা পরিচালক নাসিম আনোয়ার, চিফ বিজনেস অফিসার বিকাশ কান্তি দাশ, হেড অব সেলস অ্যান্ড মা...