আজকের মানুষ শুধু তথ্যের ভোক্তা নয়, একই সঙ্গে
সে প্রতিনিয়ত অন্যের চিন্তা, রুচি ও জীবনযাপনের দ্বারা প্রভাবিত হচ্ছে। একটি ছবি, কয়েক
সেকেন্ডের ভিডিও কিংবা একটি ছোট্ট মন্তব্য মুহূর্তেই পৌঁছে যাচ্ছে হাজারো মানুষের কাছে।
কে কী পরছেন, কী
খাচ্ছেন, কোথায়
যাচ্ছেন, কোন
পণ্য ব্যবহার করছেন কিংবা কোন বিষয়ে কী ভাবছেন, তার অনেকটাই এখন নির্ধারিত হচ্ছে
সামাজিক যোগাযোগমাধ্যমের দৃশ্যমান জগত দ্বারা। ফলে প্রভাব বিস্তারের পুরনো
কাঠামোও বদলে গেছে। একসময় মানুষের চিন্তা ও রুচি গঠনে কবি, সাহিত্যিক, শিল্পী, রাজনীতিবিদ
কিংবা...