প্রাক নির্বাচনী ও নির্বাচনী পরীক্ষার পাশাপাশি প্রতিটি শিক্ষার্থীদের জন্য ইন-হাউজ কোচিংয়ের ব্যবস্থা রাখতে হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।আজ বুধবার ঢাকা শিক্ষা বোর্ড, ময়মনসিংহ শিক্ষা বোর্ড, মাদ্রাসা শিক্ষা বোর্ড এবং কারিগরি শিক্ষা বোর্ডের কেন্দ্রীয় সচিবদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনার কথা জানিয়েছেন তিনি।স্থানীয় ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে শিক্ষকদের সম্মানীর বিষয়টিও নির্ধারণ করার আহ্বানও জানান শিক্ষামন্ত্রী। তার ভাষ্য, আমাদের ফলাফলের...