নিজস্ব প্রযুক্তিতে সুইফট-সিবিএস ইন্টিগ্রেশনভিত্তিক স্বয়ংক্রিয় ইনওয়ার্ড রেমিট্যান্স সেবা চালু করেছে প্রিমিয়ার ব্যাংক। এতে এসটিপি পদ্ধতিতে রেমিট্যান্স প্রক্রিয়াকরণ দ্রুত ও সহজ হবে। বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা অনুসরণ করে যোগ্য রেমিট্যান্স একই দিনে গ্রাহকের হিসাবে জমা ও নোটিফিকেশন দেওয়ার লক্ষ্যে এ সেবা চালু হয়েছে। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. মনজুর মফিজ, উপব্যবস্থাপনা পরিচালক অমলেন্দু রায়, মির্জা আজহার আহমদ ও মোহাম্মদ আল-আমিন, ভারপ্রাপ্ত চিফ রিস্ক অফিসার অনির্বাণ...