অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটকের পর সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টের মন্তব্যে হুমকি দিয়েছেন সুরকার, গীতিকার ও সংগীতশিল্পী ইথুন বাবু। অভিনেতা সাজু খাদেমের একটি ফেসবুক পোস্টে মন্তব্য করে তিনি লেখেন, ‘পু * * লাল করে দেব।’মূলত অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে নিয়ে সাজু খাদেম ‘শিল্পী বন্দি’ লিখে ফেসবুকে একটি পোস্ট দেন। সেই পোস্টের মন্তব্যের ঘরে গিয়ে ইথুন বাবু লেখেন, ‘এতদিন কিছু বলিনি মনে করেছিলাম তোরা ভালো হয়ে যাবি। কিন্তু তোরা আসলে সাপ, তোদের বিশ্বাস করাটাই ভুল। তবে সবে শুরু, সামনে সিনেমা দেখতে থাকো। পু...