ঢাকা বিশ্ববিদ্যালয়ের মৃত্তিকা, পানি ও পরিবেশ বিভাগের অ্যালামনাই সংগঠন ‘ইডাফস’-এর ৩১ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। এতে বিভাগের অধ্যাপক ড. মো. জাকির হোসেন খান আহ্বায়ক এবং অ্যালামনাই সদস্য মো. আসাদুজ্জামান রুবেল সদস্য সচিব নির্বাচিত হয়েছেন।শনিবার বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সেন্টার ফর অ্যাডভান্সড রিসার্চ ইন সায়েন্সেস (কারস) ক্যাফেটেরিয়ায় সংগঠনের কার্যনির্বাহী কমিটি ও সাধারণ সদস্যদের এক সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ কমিটি গঠন করা হয়। সভার সিদ্ধান্ত অনুযায়ী, নবনির্বাচিত আহ্...