নারায়ণগঞ্জের বন্দরে জমি নিয়ে বিরোধ ও পূর্বশত্রুতার জেরে ইটভাটা ব্যবসায়ী মো. মোতালেব হত্যা মামলায় ছয় আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে প্রত্যেককে ৫০ হাজার টাকা করে জরিমানা, অনাদায়ে আরও দুই বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে।আজ বৃহস্পতিবার দুপুরে নারায়ণগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতের বিচারক মো. দেলোয়ার হোসেন পাঁচ আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। এ সময় দুই আসামি পলাতক ছিল।যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিরা হলো— ইসমাঈল, রাজু, সজীব, হাবিব, তানজিল ও হোসাইন। একই মামলায় নবী নামে এক...