ব্রোকারেজ হাউজ মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের ঋণাত্মক ইক্যুইটির বিও হিসাব নিয়ে অনুসন্ধানে নেমেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। প্রতিষ্ঠানটির ঋণাত্মক ইক্যুইটি হিসাবের প্রকৃত সংখ্যা, বকেয়া ঋণ, শেয়ারের বাজারমূল্য এবং বিপরীতে রাখা প্রভিশনের পর্যাপ্ততা যাচাই করা হবে। হিসাবের গরমিল ছাড়াও ঋণাত্মক ইক্যুইটি সৃষ্টি ও তা বজায় থাকার পেছনে প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদ এবং ঊর্ধ্বতন কর্মকর্তাদের ভূমিকাও অনুসন্ধানের আওতায় আনা হয়েছে। পাশাপাশি এসব হিসাবের প্রকৃত সুবিধাভোগ...