সামাজিক মাধ্যমে ‘ইকো হুজুর’ হিসেবে পরিচিত আয়মান আল জাওয়াহিরি নিজের নামের সঙ্গে ‘ইকো’ শব্দটি ব্যবহার না করার অনুরোধ জানিয়েছেন। কোনো ওয়াজ মাহফিলের প্রচার বা আয়োজনে তার নামের টাইটেলের সঙ্গে ‘ইকো’ শব্দটি যুক্ত করা হলে সেখানে অংশ নেবেন না বলেও স্পষ্ট জানিয়েছেন তিনি। এ নিয়ে সামাজিক মাধ্যমে আলোচনা তৈরি হয়েছে।সম্প্রতি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ অবস্থানের কথা জানান তিনি।ফেসবুক পোস্টে আয়মান আল জাওয়াহিরি লিখেছেন, ‘একটি বিশেষ অনুরোধ ও স্পষ্ট বক্তব্য- আমার নামের টাইটেলের সঙ্গে যদি ‘ইকো’ শব...