সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার তথ্য উপদেষ্টা, সংবাদিক নেতা ইকবাল সোবহান চৌধুরীকে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা কার্যালয়ে (ডিবি) ডেকে নিয়ে যাওয়া হয়েছে। তাকে নিয়ে যাওয়া হয় বেসরকারি টেলিভিশন ডিবিসির কার্যালয় থেকে। তবে কী অভিযোগে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে, সে বিষয়ে পরিষ্কার করে জানানো হয়নি।এ ছাড়া ডিবিসির বিশেষ প্রতিনিধি রাজীব ঘোষকে গোয়েন্দা পুলিশ পরিচয়ে ডিবিসি অফিস থেকে নিয়ে যাওয়া হয় বলে জানা গেছে।এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা)...