বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে দিনব্যাপী নানা কর্মসূচি পালন করেছে বেসরকারি ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি চিটাগংয়ের (ইউসিটিসি) হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগ। উদ্বোধন করা হয়েছে ‘ইউসিটিসি হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ক্লাব’।আজ রবিবার সকালে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র্যালির মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এতে বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পর্ষদ, শিক্ষক, কর্মকর্তা ও হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষার্থীরা অংশ নেন। এরপর বাংলাদেশের পর্যটন শিল্পের সম্ভাবনা নিয়ে আ...