একাডেমিক, গবেষণা ও প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়াতে মালয়েশিয়ার ইউনিভার্সিটি তুন আবদুল রাজাক (ইউনিরাজাক) ক্যাম্পাসে ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অব বাংলাদেশের (ডব্লিউইউবি) মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। গত ২৭ অক্টোবর কুয়ালালামপুরে এ চুক্তি স্বাক্ষরিত হয়।এ চুক্তির আওতায় যৌথ পিএইচডি তত্ত্বাবধান, শিক্ষক ও শিক্ষার্থী বিনিময় কর্মসূচি, যৌথ গবেষণা ও প্রকাশনা এবং নতুন যৌথ স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি প্রোগ্রাম চালুর উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি আন্তর্জাতিক সম্মেলন, সেমিনার, কর্মশালা ও পেশাগত প্রশিক্ষণ কর্...